Logo

সূচকের পতনে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে চলছে লেনদেন। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১১ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৯ পয়েন্টে।

ডিএসইতে ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ২৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৮০ লাখ ৯১ হাজার ১৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬