Logo

একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬২ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৭ পয়সা, গত বছর একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৩৮ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬