Logo

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ১৩ নভেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬