Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টি কোম্পানির শেয়ারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬