Logo

আজ ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ নভেম্বর, ২০২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এদিন কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ১ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড ৮৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার এবং এসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬