Logo

রোববার দর পতনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট। কোম্পানিটির শেয়ার দর ১৮ পয়সা বা ১৯.১৫ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট। কোম্পানিটির শেয়ার দর ১৯ পয়সা বা ১৯.০০ শতাংশ কমেছে এবং তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর ১৯ পয়সা বা ১৯.০০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: ১৬.৪৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ১০.১২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লি: ১০.০০ শতাংশ, এমবিএল ১ম মি: ফান্ড ১০.০০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিস লি: ১০.০০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ১০.০০ শতাংশ এবং সুহৃদ ১০.০০ শতাংশ কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬