Logo

শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় নিরন্তর অনুপ্রেরণায় ক্যারিয়ার এইড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের স্বনামধন্য বিদ্যাপিঠ চাঁদপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ এর নবম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আয়োজিত এ সেমিনারে অংশ নেয় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী।

শিক্ষার্থীবান্ধব, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ক্যারিয়ার এইড চাঁদপুর এআয়োজন করেন।

চাঁদপুর সরকারি কলেজে, শিক্ষার্থীদের সঙ্গে পূর্ণাঙ্গ ক্যারিয়ার সম্পর্কে আলোচনার সময়।

অনুষ্ঠান বাস্তবায়ন এবং পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ফাউন্ডার মেহেদী হাসান অপু, সঞ্চালক ইমাম হাসান ও আঁখি আক্তার এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষা বিষয়ক এই সেমিনার আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দীন। তার বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীর কল্যাণে ক্যারিয়ার এইড সংগঠনের এই নিঃস্বার্থ উন্নয়নমুলক কাজকে তিনি নিজে এবং বাকি সবাই খুবই পছন্দ করেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন শরীফ এবং একই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ বেদারুল আলম স্যার।

প্রথম সেশনে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন ক্যারিয়ার এইডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব।দ্বিতীয় সেশনে মেহেদী হাসান অপু শিক্ষার্থীদের আইটি দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন। পরবর্তীতে ন্যাশনাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ বিষয়ে কথা বলেন ইউনিএইড কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ।

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৌশল তুলে ধরেন নর্থ ভিউ লার্নিং সেন্টারের পরিচালক আফসার উদ্দিন। এছাড়া জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন আওয়াজী জাপানীজ ল্যাংগুয়েজ সেন্টার।

সেমিনার চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এরপর ক্যারিয়ার এইড এর পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি ও বাকি সদস্যরা।

আয়োজকরা জানান, ক্যারিয়ার কম্পাস সিরিজের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই সেমিনার তাদের ক্যারিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬