Logo

সূচকের পতনে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে চলছে লেনদেন। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৪৭ কোটি ৬২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৩৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচকও ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩১ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ২৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ৭১ লাখ ২৭ হাজার ৪১১ টাকার শেয়ার লেনদেন হয়েছ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬