Logo

দুই ব্রোকারেজ হাউজের সনদ বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় দুই ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

ব্রোকারেজ হাউজ দুইটি হলো, আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসইতে আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬