Logo

প্রভাতী ইন্স্যুরেন্সের মুনাফায় ধস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় ৩২ শতাংশ মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৪৬ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৪৭ টাকা বা ৩২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৬ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৪ টাকা বা ৬১ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭১ টাকায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬