শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯ পয়সা।
তৃতীয় প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৯৬ পয়সা।