বিনিয়োগকারীদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।