সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৯ থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২২.৬৮ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স পিএলর সর্বচ্চো দর বেড়েছে ১৯.৪২ শতাংশ। এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের সর্বচ্চো ১৮.৭৫ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, আরামিট সিমেন্ট, ন্যাশনাল হাউজিং, একমি পেস্টিসরাইড, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।