Logo

এবি ব্যাংকের ২৩টি এজেন্ট আউটলেটের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি ২৩টি নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে এ আউটলেটগুলোর উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তাঁরা গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে তাঁদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ উদ্বোধনের মাধ্যমে বর্তমানে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ২৩৫টি আউটলেটে উন্নীত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬