পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা। গত বছর (ইপিএস) শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১০ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময় কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৩৪ টাকা ৩ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।