বিনিয়োগকারীদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইয়িং লিমিটেড। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৮০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৬৩ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর, বেলা সাড়ে ১১ টায় সাভারে অবস্থিত কোম্পানির কারখান আ প্রাঙ্গনে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।