Logo

জীবনধারায় হাড়ের যত্ন- সুস্থ দেহের স্তম্ভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আমরা কিন্ত প্রতিদিন মুখের যত্ন নেই, ত্বকের যত্ন নেই, কিন্তু হাড়ের যত্নটা ক’জন নেই? হাড়ই তো শরীরের স্তম্ভ, অথচ সেটাকেই আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি । এই উপেক্ষিত হাড় থেকেই জন্ম নেয় খটমটে নামের একটা রোগ, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হলো এমন একট অবস্থা, যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড়ের ভিতরের কাঠামো ধীরে ধীরে পাতলা ও দুবল’ হয়ে পড়ে । ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বেশিরভাগ মানুষ মনে করে অস্টিওপোরোসিস শুধু “ক্যালসিয়াম না খাওয়ার” কারনে হয় । আসলে অনেক খাবারই আছে যেগুলো শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় বা হাড়ের গঠন ব্যাহত করে

প্রথমত, অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন চিপস, আচার, সস বা ইনস্ট্যান্ট নুডলস- এসব শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ায় । এতে প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম বেরিয়ে যায়, ফলে হাড় দুবল’ হতে শুরু করে । একইভাবে ক্যাফেইন বা চা-কফি বেশি ঈখলে ক্যালসিয়াম শোষণ কমে যায় । পরিমিত পরিমানে আপনি কিছু হারবাল গ্রহন করতে পারেন, কিন্তু অতিরিক্ত চা কফি গ্রহন হাড়ের ক্ষয় বাড়ানোর অন্যতম কারন । এছাড়া, বিভিন্ন সফট ড্রিংকস ও কার্বনেটেড পানীয়তে থাকা ফসফরিক অ্যাসিড ক্যালসিয়ামের বিপরীতে কাজ করে, হাড়ের ঘনত্ব কমিয়ে ফেলে । এ ছাড়া অতিরিক্ত প্রাণীজ প্রোটিন, বিশেষ করে লাল মাংস ও প্রসেসড মাংস শরীরকে অ্যাসিডিক করে তোলে, যার ফলে শরীর ক্যালসিয়াম টেনে নেয় হাড় থেকে, ফলস্বরূপ হাড়ের ভারসাম্য নষ্ট হয় ।

অন্যদিকে, চিনি ও প্রি য়াজাত খাবার যেমন মিষ্টি, বেকারি আইটেম, সফট ড্রিংকস বা আইটেম ইনসুলিন বাড়িয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা ক্যালসিয়াম মেটাবলিজমে বাধা দেয় । ধূমপান ও অ্যালকোহল হরমোনের ভারসাম্য নষ্ট করে হাড় পুনর্গঠন প্রক্রিয়া ধীর করে দেয় । সবশেষে, ফাস্টফুড ও রেডি-টু-ইট খাবারে থাকা ট্রান্সফ্যাট, সোডিয়াম ও ফসফেট হাড়ের জন্য সরাসরি ক্ষতিকর । এগুলো হাড় থেকে ক্যালসিয়াম চুরি করে নেয় নিঃ শব্দে। বয়স বাড়লে শরীরে ইস্ট্রোজন ও টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, যা হাড়ের ঘনত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ । হরমোনের ভারসাম্য রাখতে শরীরের দরকার ভালো ফ্যাট, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ খাবার । মূলত হাড়ের সুরক্ষায় এমন খাবারগুলো সবচেয়ে কাযক’ র, যা ক্যালসিয়াম, ভিটামিন উ, ঈ‘প্রা টন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ । যেমন, দুধ, দই ও পনির ক্যালসিয়ামের প্রধান উৎস । ছোট মাছ (কাঁটাসহ), ডিমের কুসুম ও মাছের তেল প্রাকৃতিক ভিটামিন D এবং ওমেগা–৩ সরবরাহ করে । শাকসবজি ও রঙিন ফল হাড়ের ঘনত্ব বজায় রাখতে ভিটামিন K, ভিটামিন C এবং অ্যান্টিঅক্সিডেন্টে দেয় । বাদাম, তিল ও কুমড়ার বীজ ম্যাগনেশিয়াম ও জিঙ্ক সরবরাহ করে, যা হাড়কে শক্ত রাখে । ভিটামিন D পাওয়ার জন্য সূর্যের’ আলো আর আপনার যেন দেখা হয় প্রতিদিন, এমন লাইফস্টাইলে অভ্যস্ত হতে হবে ।

সঠিক খাবার-ই আপনার সুস্থতার দিকে প্রথম ধাপ । এই “World Osteoporosis Day”- তে আপনার সুস্বাস্থ্যের গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে আমেরিকান ওয়েলনেস সেন্টার আছে সর্বদা আপনার পাশে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬