Logo

আশা দেখিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ ১৬ অক্টোবর, ২০২৫ তারিখ ‍ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৮.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৯. ৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৮৬.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৮৯৩ টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৮৫৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৫ শতাংশ বা ৮০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১১৬.৫১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ০৯১.৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৭.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৩ টির, কমেছে ৩২৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৩১৬ টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৫৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮৭ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩ কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৪৯৫ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬