আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকলে সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল হাউজিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল সারে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ইসলামিক ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকলে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।