পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ১৪ অক্টোবর, ২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুইটির সমাপ্ত সময়ের অনিরীক্ষিত-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
এ্যাপেক্স ট্যানারি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।