Logo

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখ ‍সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দিন শেষে আজ ৫৭.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৭.৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০০৯.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩০ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৭.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ৬৮২ টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ৪৪৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৪৫ হাজার টাকা।

গত কার্যদিবসে, ১২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০২.৪৬.পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪.৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৭ টির, কমেছে ৩১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১১.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯৯ লাখ ০১ হাজার ৭৯১ টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ১৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩৪.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭২৭.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৭৪১ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬