Logo

লাভেলোর ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা আয় করেছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১৬ পয়সা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬