Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৫ থেকে ৯ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার প্রতিদিন গড়ে ১৯ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং রূপালি লাইফের প্রতিদিন গড়ে ১৮ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট এলায়েন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগতি ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং, রবি আজিয়াটা এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬