Logo

ব্লক মার্কেটে লেনদেন তলানীতে

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ২১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ১৬ লাখ ৫ হাজার ২৭১ টি শেয়ার ৩২ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ইনভয় টেক্সটাইলের ১ কোটি ১ লাখ টাকার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬