Logo

আরএকে সিরামিক্সের উৎপাদন সাময়িক বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের একটি লাইন (লাইন-৩) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ৮ অক্টোবর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত লাইন-৩ এর উৎপাদন বন্ধ থাকবে। এ সময়ে কোম্পানির বাকী তিনটি লাইনে, লাইন-১, লাইন-২ ও লাইন-৪ এ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।

মেইনটেন্যান্স কার্যক্রম শেষ হবার পর আলোচিত লাইনে উৎপাদন শুরু হলে কোম্পানির পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬