Logo

মূল্য সংবেদনশীল তথ্য নেই জেনেক্স ইনফোসিসের

জেনেক্স ইনফোসিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা। ৫ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ২০.৯২ শতাংশ।

উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬