টানা ৪দিনের (০১-০৪ অক্টোবর) ছুটি শেষে খুলেছে দেশের ঊভয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। দূর্গাপূজা উপলক্ষ্যে ওই ৪দিন বন্ধ ছিল পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বুধবার ও বৃহস্পতিবার (০১-০২ অক্টোবর) দূর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি ছিল। এরপরে শুক্রবার ও শনিবার স্বাভাবিক সরকারি ছুটির আওতায় ছিল। যাতে বুধবার থেকে শনিবার পুঁজিবাজার বন্ধ ছিল। যা আজ রোববার ০৫ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে আগের নিয়মে পুঁজিবাজার চলছে।