Logo

জাতীয় ফেয়ার নির্বাচনের জন্য পুলিশ আরো কঠোর হবে: আইজিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সব সক্ষমতা আছে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য পুলিশ প্রয়োজনে আরো কঠোর হবে। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পূজা উপলক্ষে সাইবার নজরদারি চলছে। কোন ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পাহাড়ে ধর্ষণের ঘটনা ৩ জন জড়িত। ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে গত কয়েক দিনে ৪৯ অপ্রীতিকর ঘটনায় ১৫টি মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে শান্তি বজায় রাখতে কাজ করছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬