পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়েগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি সর্বশেষ বছরের শেয়ার প্রতি আয় (EPS) ও অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি।
আগামী ১২ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।