Logo

ব্লকে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

বড় লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহজুড়ে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটেব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রাইম ব্যাংকের ১১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদাসে, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস, শ্যামপুর সুগার মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সি পার্ল বিচ রিসোর্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬