Logo

ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে যুক্তরাষ্ট্রে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসরাইলকে ২০২৬ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ না করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করার আহ্বান জানায়।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্কাই নিউজকে জানায়, ‘আমরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করব, যাতে ইসরাইলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়’।

উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাছাইপর্বে খেলছে ইসরাইল, যা উয়েফার প্রতিযোগিতার অন্তর্ভুক্ত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬