Logo

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২১ শতাংশ কমেছে এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্য ওয়ান, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, একমি পেস্টিসাইডস, মুন্ন ফেব্রিক্স, সিলকো ফার্মা এবং নর্দার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬