Logo

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিএসসি, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স, টেকনো ড্রাগস, রবি আজিয়াটা এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬