Logo

টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদাও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) পর এবার মারা গেলেন নুরুল হুদা (৩৮)। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন।

এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বার্ন ইউনিটে মারা যান শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম।

প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারি বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬