Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, বুধবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিটির ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ টাকার। আর ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফর ইস্ট নিটিং, সোনালী পেপার, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোক্যামিকেল, ই-জেনারেশন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬