Logo

ব্লকে ২০ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৫৭ হাজার ৬২২টি শেয়ার ৩৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ১১ কোটি ১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ও তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬