Logo

এফএএস ফাইন্যান্সের এজিএমের তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ অক্টোবর,২০২৫ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যেখানে অনলাইন অংশগ্রহণ (https://fasfin28thagm.hybridagmbd.net) এবং সেনা কনভেনশন হল, সেনা কল্যাণ সংস্থা, এসকেএস টাওয়ার (৯ম তলা), ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২১২-এ শারীরিক উপস্থিতি উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য এফএএস ফাইন্যান্স কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬