Logo

আজকের বিনিময় হার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ দেশের মুদ্রাবাজারে ডলারের দাম অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২১ দশমিক ৭৫ টাকা ও সর্বনিম্ন ১২১ দশমিক ৭৫ টাকা। আজ ডলারের গড় দাম ১২১ দশমিক ৭৫ টাকা। অর্থাৎ আজ ডলারের সর্বনিম্ন, সর্বোচ্চ ও গড় দাম এক।

গত জুলাই মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করেছে। আগস্ট মাসেও সেই ধারা অব্যাহত ছিল। চলতি সেপ্টেম্বর মাসেও ডলারের দাম ওঠানামা করছে।

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। আজ দাম বেড়েছে কেবল ইউরোর। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬