Logo

সূচকের পতনে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সোমবার ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে চলছে লেনদেন। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪৮ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ০৮০ পয়েন্টে।

ডিএসইতে ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৬ কোটি ৬২ লাখ ৩২ হাজার ২০৪ টাকার শেয়ার লেনদেন হয়েছ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬