Logo

দুই কোম্পানির ক্যাটাগরি স্থানান্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- জাহিন স্পিনিং ও বারাকা পাওয়ার লিমিটেড।

তথ্যমতে, কোম্পানি দুইটির উৎপাদন ৬ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় সিকিউরিটিজ আইনে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর থেকে কোম্পানি ২টি জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬