আজ বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে চলছে লেনদেন। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।
ডিএসইতে ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৩৭ লাখ ১২ হাজার ২১৪ টাকার শেয়ার লেনদেন হয়েছ।