Logo

ব্যাংক এশিয়ার এমডির শেয়ার ক্রয়

ব্যাংক এশিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক এশিয়ার এমডি সোহেল রেজা খালেদ হুসেন ১ লাখ শেয়ার ক্রয় করেছেন। ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে শেয়ার ক্রয় করেছেন এই পরিচালক।

এর আগে তিনি গত ৮ সেপ্টেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬