Logo

শেফার্ড ইন্ডাস্ট্রিজের জমি বিক্রির সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঋণ পরিশোধের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি রাজুক পূর্বাঞ্চল নিউ সিটি প্রজেক্টের ১০ কাঠা ৮ ছটাক ৪৬ স্কয়ার ফিট জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ৩.২৯ কোটি টাকা দিয়ে কেনা এই জমি ৭ কোটি টাকায় বিক্রি করা হবে। এক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে ৩.৭১ কোটি টাকা।

কোম্পানিটি এই জমি বিক্রি করে সংগ্রহ করা অর্থ দিয়ে ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬