Logo

মাগুরা মাল্টিপ্লেক্সের মেশিনারীজ ক্রয়ের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পর্ষদ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিনারীজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নিজস্ব অর্থায়নে কেবিএ মেশিন, রি-ওয়াইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন ও সুইং মেশিন কেনা হবে।

এসব মেশিনারীজ কেনার ফলে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, প্রিন্ট পণ্য, কার্টুন বক্স, কাটিং ম্যাটেরিয়ালস ইত্যাদির উৎপাদন বাড়বে। এতে করে কোম্পানির আয় ও মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে পরিচালনা পর্ষদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬