শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিগুলোর সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বার্জার পেইন্টস: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এশিয়া ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।