Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

Top
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৬৩ শতাংশ। এছাড়াও, ইউনিয়ন ব্যাংকের ১৩.০৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ইনটেকের ১২.৫৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, বিডিকম অনলাইন এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬