Logo

ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের শেয়ার বিক্রয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক স্বতন্ত্র পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির স্বতন্ত্র পরিচালক এম. জুবাইদুর রহমানের নিকট কোম্পানির মোট ১ লাখ ৪৯ হাজার ৬২২টি শেয়ার রয়েছে। যা তিনি সম্পূর্ণ বিক্রয় সম্পন্ন করেছেন।

এর আগে, গত ০৩ সেপ্টেম্বর উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দেন এই পরিচালক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬