আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। এদিকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৯৫ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৭১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ইনটেক লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইনান্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।