আজ রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিকে কেডিএস এক্সেসরিসের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং ই-জেনারেশনের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, মুন্নু ফেব্রিক্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, সিকদার ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।