Logo

আজ লেনদেনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোবাবার ০৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮ লাখ  ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং খান ব্রাদার্সের ৩২ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, তাওফিকা ফুডস এন্ড লাভেলো, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, ই-জেনারেশন এবং কেডিএস এক্সেসরিস লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬